Posts

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

Image
  বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজ প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আজই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। মৃত্যুর পর এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমান মরহুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেন। পরে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের সময়। আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Image
  লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নড়াইলের লোহাগড়া থানা-পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. আসিকুর রহমান শান্তর বাড়ি লোহাগড়া থানাধীন লুটিয়া গ্রামে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মানব পাচার মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইলে লোহাগড়া থানা পুলিশ অভিযানে ০৬ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন ও ০১টি 9MM বিদেশী পিস্তলসহ ০২ জন আসামি গ্রেফতার

Image
  নড়াইলে লোহাগড়া থানা পুলিশ অভিযানে ০৬ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন ও ০১টি 9MM বিদেশী পিস্তলসহ ০২ জন আসামি গ্রেফতার ----------------------------------------- অদ্য ২৪/০২/২০২৫খ্রি. রাত্র ০২.১৫ ঘটিকার দিকে লোহাগড়া থানা পুলিশ কর্তৃক এসআই(নিঃ) সুমন হওলাদার এর নেতৃত্বে এসআই(নিঃ) মাসুদুর রহমান ও এএসআই(নিঃ) ইলিয়াস ব্যাপারি সঙ্গীয় ফোর্সসহ ডেভিল হান্ট, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপনসূত্রে জানতে পারে যে, লোহাগড়া থানা পৌরসভাধীন ০৫নং ওয়ার্ডের কুন্দসী গ্রামের জনৈক মোঃ খলিলুর রহমান এর বসত বাড়ীর পশ্চিম পাশে মেহগনি বাগানে কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।  উক্ত সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীদ্বয় দৌড়ে পালোনোর চেষ্টা কালে লোহাগড়া থানা পুলিশ আসামি ১.বাবুল শেখ@ধলা বাবুল(৪২) ২. বিপুল শেখ(৩৫), উভয় পিতা- দেলোয়ার শেখ, সাং- মঙ্গলহাটা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে আটক করে। ঘটনাস্থলে সাক্ষিদের উপস্থিতে  বাবুল শেখের দেহ তল্লাশী করে ০৬ রাউন্ড গ...

নড়াইল ডিবি কর্তৃক ৭০০(সাতশত) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার

Image
  নড়াইল ডিবি কর্তৃক ৭০০(সাতশত) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার ———————————————————— মাদক ব্যবসায়ের সাথে জড়িত লাল চাঁন(৩৬) নামের ০১ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।  গ্রেফতারকৃত লাল চাঁন(৩৬) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রামের মফিজুর মোল্যার ছেলে। অদ্য ২৩ ফেব্রুয়ারি'২৫ সকাল ১০ঃ৩৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামস্থ খেয়াঘাট ব্রীজের উত্তর পাশে তিন রাস্তার মোড়ের উপর হতে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী ও এসআই(নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাল চাঁন(৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০(সাতশত) গ্রাম গাঁজা জব্দ করা হয় । এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়...

নড়াইল ডিবি পুলিশের অভিযানে মটর সাইকেল উদ্ধার

Image
নড়াইল  ডিবি পুলিশের  অভিযানে মটর সাইকেল উদ্ধার ২১/০২/২০২৫ তারিখ ১৭.০০ ঘটিকার সময় একটি লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেল যাহা রেজিস্ট্রেশন নং-Narail LA-115732 CHASSIS No-MD 2A11CZ8GWE85316, ENGINE No- DHZWGE91945 গাড়িটি নড়াইল সদর থানাধীন আউড়িয়া গ্রামস্থ মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসা থেকে  চুরি হয়।  উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি (মোঃ শাহাদারা খান,পিপিএম) এর তত্ত্বাবধানে  এসআই অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, এএসআই তুহিন আলী, সঙ্গীয় ফোর্স সহ অদ্য ইং ২২/০২/২০২৫ তারিখ কালিয়া থানাধীন ২ নং পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামস্থ জনৈক সোহান সরদার (৪০), বসতবাড়ির উত্তর পাশে পুরুলিয়া টু রঘুনাথপুর গামী পাকা রাস্তার উপর হতে ২২/০২/২০২৫ খ্রি: সকাল ১০.২০ ঘটিকার সময় উক্ত মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করত: আসামী ১/ মো: রাসেল শেখ (৩০), ও ২/ মো: মনিম হোসেন (২৪), দ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে  নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতাকে ছুরিকাঘাত

Image
  বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতাকে ছুরিকাঘাত বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতা প্রভাষ মৃধাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি। তিনি শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ফিরে আসছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা অজ্ঞাত পরিচয় ছিল এবং এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে জানা যায়। প্রভাষ মৃধা নাগরিক ঐক্য দলের একজন প্রভাবশালী নেতা ছিলেন। তাঁর উপর হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এবং চিকিৎসকরা তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং হামলার কারণ এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। এ ঘটনা রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধের ফলাফল কিনা, তা তদন্তের মাধ্যমে জানা যাবে। এই ঘটনার ফলে বগুড়ায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে, এবং বিষয়টি ব্যাপকভাবে সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছে।

নড়াইল জেলার ডিবি পুলিশের অভিযানে মাদক উদ্ধার

Image
  নড়াইল জেলার ডিবি পুলিশের অভিযানে  মাদক উদ্ধার নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে   গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক জনাব মোঃ শাহাদারা খান পিপিএম, এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই উজ্জল কুমার দাস, সঙ্গীয়  ফোর্স সহ নড়াইল সদর  থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানাধীন পৌরসভার ১ নং ওয়ার্ডের গাড়ুচিড়া বাজারের সজীব স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামি ১/ মো:  শাওন মোল্যা (৩০)  পিতা- মো: জিয়াউর মোল্যা, সাং- ডুমুরতলা,থানা ও জেলা- নড়াইল এর দখল হইতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট  অদ্য ইংরেজি ১৮-০২-২৫ তারিখ  রাত ২৩:৪৫ ঘটিকার সময় ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ‌। এ সংক্রান্তে  নড়াইল  সদর  থানায়  একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।