Posts

Showing posts with the label নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১

নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১

Image
  নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ০১ ———————————————————— মাদক ব্যবসায়ের সাথে জড়িত আল আমিন মল্লিক(৩৩) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন মল্লিক(৩৩) লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে। গত ০৭ জানুয়ারি'২৫ সন্ধ্যা ১৯:১০ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া সাকিনস্থ জনৈক সাগর সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা হতে তাকে আটক করা হয়।  গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুমন হওলাদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আল আমিন মল্লিক(৩৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্...