নড়াইলে লোহাগড়া থানা পুলিশ অভিযানে ০৬ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন ও ০১টি 9MM বিদেশী পিস্তলসহ ০২ জন আসামি গ্রেফতার

 

নড়াইলে লোহাগড়া থানা পুলিশ অভিযানে ০৬ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন ও ০১টি 9MM বিদেশী পিস্তলসহ ০২ জন আসামি গ্রেফতার




-----------------------------------------

অদ্য ২৪/০২/২০২৫খ্রি. রাত্র ০২.১৫ ঘটিকার দিকে লোহাগড়া থানা পুলিশ কর্তৃক এসআই(নিঃ) সুমন হওলাদার এর নেতৃত্বে এসআই(নিঃ) মাসুদুর রহমান ও এএসআই(নিঃ) ইলিয়াস ব্যাপারি সঙ্গীয় ফোর্সসহ ডেভিল হান্ট, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপনসূত্রে জানতে পারে যে, লোহাগড়া থানা পৌরসভাধীন ০৫নং ওয়ার্ডের কুন্দসী গ্রামের জনৈক মোঃ খলিলুর রহমান এর বসত বাড়ীর পশ্চিম পাশে মেহগনি বাগানে কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

 উক্ত সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীদ্বয় দৌড়ে পালোনোর চেষ্টা কালে লোহাগড়া থানা পুলিশ আসামি ১.বাবুল শেখ@ধলা বাবুল(৪২) ২. বিপুল শেখ(৩৫), উভয় পিতা- দেলোয়ার শেখ, সাং- মঙ্গলহাটা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে আটক করে। ঘটনাস্থলে সাক্ষিদের উপস্থিতে  বাবুল শেখের দেহ তল্লাশী করে ০৬ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিনসহ ০১টি 9MM  বিদেশী পিস্তল জব্দ করা হয়। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাবুল শেখের বিরুদ্ধে ১৪টি মাদক মামলাসহ সর্বমোট ১৭টি মামলা এবং তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে ০১টি মামলা রয়েছে। আসামীদ্বয় এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিতি আছে। 

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আরো অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

Comments

Popular posts from this blog

সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রুহুল কবির রিজভী

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুরু থেকে শেষ: যেভাবে সিরিজ জেতা বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ দল