Posts

4460288

নড়াইল ডিবি কর্তৃক ২৪(চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১

Image
  নড়াইল ডিবি কর্তৃক ২৪(চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১  ———————————— মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মুছা শেখ(২৬) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।  গ্রেফতারকৃত মোঃ মুছা শেখ(২৬) নড়াইল সদর থানাধীন ভাটিয়া গ্রামের মোঃ মৃত ওমর আলী শেখের ছেলে। অদ্য ১৩ মার্চ'২৫ রাত ০০ঃ৫৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন ৫ নং ভওয়াখালী সাকিনস্হ মিতালী সংঘ মন্দিরের পিছনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন ও এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মুছা শেখ(২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৪(চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্য...

ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়

Image
  ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে ছবি: প্রথম আলো ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগে সন্ধ্যা সাতটার কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সাড়ে সাতটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর সামনে পৌঁছালে নারী শিক্ষার্থীরা হল থেকে দলে দলে বের হয়ে মিছিলে যোগদান করেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জোহা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার বোন ধর্ষিত কেন, জবাব চাই, দিতে হবে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচা...

১০ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন, নুরুলের অভিযোগকে ‘সর্বৈব মিথ্যা’ বললেন সামান্তা

Image
  ১০ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন, নুরুলের অভিযোগকে ‘সর্বৈব মিথ্যা’ বললেন সামান্তা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির নেতারা ফাইল ছবি: প্রথম আলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দলের অন্তত ২০ জন নেতা-কর্মী। নুরুল হক দাবি করছেন, এই নেতাদের কয়েকজনকে ‘১০ কোটি টাকা’ ও ‘এমপি’ (সংসদ সদস্য) করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেওয়া হয়েছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগকে ‘সর্বৈব মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে এই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। নতুন দলের আত্মপ্রকাশের পরদিন ১ মার্চ বিকেলে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন নুরুল হক। ওই সংবাদ সম্মেলনে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানোর পাশাপাশি নুরুল হক অভিযোগ করেন, জুলাই আন্দোলনকেন্দ...

নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস

Image
  নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ৪ মার্চ ছবি: বিএনপির সৌজন্যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, কিছু কিছু লোক নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে।  বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে, তাদের ক্ষতি হবে। নির্বাচনপ্রক্রিয়া পেছানোর জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে আজ মঙ্গলবার দুপুরে মির্জা আব্বাস সাংবাদিকদের এ কথা বলেন। আজ সকালে এক কর্মসূচিতে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ম...

গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে আনলেন হিল্লোল

Image
  গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে আনলেন হিল্লোল নওশীন–হিল্লোল ১২ বছর আগে গোপনে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। বিয়ের পর দুজনে সংসারজীবন শুরু করলেও শুরুতে বিয়ের কথা স্বীকার করেননি। একটা সময় পর স্বীকার করলেও বিয়ের দিনের কোনো স্থিরচিত্র তাঁরা গণমাধ্যমে প্রকাশ করেননি। টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় এই দুই তারকা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল ১ মার্চ ছিল এই দুই তারকার বিবাহবার্ষিকী। এ দিনে হিল্লোল প্রকাশ করেছেন তাঁদের বিয়ের দিনে তোলা সেই স্থিরচিত্র। অপ্রকাশিত সেই স্থিরচিত্র প্রকাশের পর তাঁদের ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন হিল্লোল ও নওশীনকে। বিয়ের দিনে তোলা স্থিরচিত্র প্রকাশ করেন হিল্লোল তাঁর ফেসবুকে লিখেছেন,‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনো দিন শেয়ার করা হয়নি। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন।’ একই দিনে অনেক পুরোনো একটি স্থিরচিত্র প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছ...

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ জনের যোগদানের পথ খুলল

Image
  বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ জনের যোগদানের পথ খুলল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিলসংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। আদেশের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। লিভ মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ৬ হাজার ৫৩১ জনের যোগদানে আর কোনো অসুবিধা রইল না।’ এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রায় দেন। রায়ে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৩ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক...

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

Image
  মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবীর খান বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপির মহাসচিব। দুই দিন যাবৎ খারাপ লাগছিল তাঁর। গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। শায়রুল কবীর খান বলেন, ‘আমি মাত্রই খোঁজ নিয়ে এলাম। বিএনপির মহাসচিব আজ অনেকটা সুস্থ অনুভব করছেন। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে; সেই সঙ্গে অনুরোধ, হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।