নড়াইল ডিবি কর্তৃক ৭০০(সাতশত) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার

 

নড়াইল ডিবি কর্তৃক ৭০০(সাতশত) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার



————————————————————

মাদক ব্যবসায়ের সাথে জড়িত লাল চাঁন(৩৬) নামের ০১ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতারকৃত লাল চাঁন(৩৬) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রামের মফিজুর মোল্যার ছেলে। অদ্য ২৩ ফেব্রুয়ারি'২৫ সকাল ১০ঃ৩৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামস্থ খেয়াঘাট ব্রীজের উত্তর পাশে তিন রাস্তার মোড়ের উপর হতে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী ও এসআই(নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাল চাঁন(৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০(সাতশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়


। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রুহুল কবির রিজভী

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুরু থেকে শেষ: যেভাবে সিরিজ জেতা বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ দল