সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার
সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নকিব আশরাফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা ৬টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ ৫ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ড. আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্ত করে আনেন। নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে দুই ঘণ্টা উপুড় করে ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত করা হয়। একই দাবি দেশ টিভির আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমেও প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সকাল থেকে কুমিল্লায়ই অবস্থান করছিলেন তিনি। এ বি...