নড়াইল ডিবি কর্তৃক ৭৫(পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১

 

নড়াইল ডিবি কর্তৃক ৭৫(পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ জন

———————————


মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পিয়াস মোল্যা(২৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

 গ্রেফতারকৃত মোঃ পিয়াস মোল্যা(২৮) নড়াইল জেলার সদর থানাধীন কুড়িগ্রাম গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্যার ছেলে। অদ্য ০২ ফেব্রুয়ারি'২৫ দুপুর ১৩:২৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের কুড়িগ্রাম গ্রামস্হ জনৈক জাহিনুর মোল্যার আধাপাকা বসতবাড়ির পূর্ব পাশে বাধাঘাট টু ধোপাখোলা মোড়গামী পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

 গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পিয়াস মোল্যা(২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭৫(পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রুহুল কবির রিজভী

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুরু থেকে শেষ: যেভাবে সিরিজ জেতা বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ দল