জাজিরা থানার ওসি বিষণ্নতা থেকে আত্মহত্যা করেছেন, বলছে পুলিশ

 

জাজিরা থানার ওসি বিষণ্নতা থেকে আত্মহত্যা করেছেন, বলছে পুলিশ



শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে জেলা পুলিশ। ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক টিম সুরতহাল প্রতিবেদন তৈরির পর বৃহস্পতিবার সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছে।

মৃত ওসি আল–আমিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ওসি আল–আমিন গত দুই বছর ধরে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন বলে পরিবারের বরাতে নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান।

মৃত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। আজ দুপুর সোয়া ১টার দিকে জাজিরা থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা দেখতে পায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে। পরে ঢাকার সিআইডি ফরেনসিক টিম এসে সুরতহাল শেষ করে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ও নিহত ওসির পরিবার সূত্রে জানা যায়, গেল বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আল-আমিন। প্রায় চার মাস যাবত ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে।

পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করে।

এর আগে শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, ‘আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব বিস্তারিত।’

Comments

Popular posts from this blog

সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রুহুল কবির রিজভী

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুরু থেকে শেষ: যেভাবে সিরিজ জেতা বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ দল