নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২

 

নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ 


————————————————————

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) ও মোঃ মুরসালিম(২১) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

 গ্রেফতারকৃত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) নড়াইল জেলার সদর থানাধীন দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে ও মোঃ মুরসালিম(২১) একই থানার রায়খালী গ্রামের মৃত সবুর মোল্যার ছেলে। গত ১২ জানুয়ারি'২৫ রাত ২২:২০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামস্থ গজালবাড়িয়া নির্মাণাধীন নতুন ব্রিজের পূর্ব পাশে ইটের রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অহিদুর রহমান, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পারভেজ জমাদ্দার(২৪) ও মোঃ মুরসালিম(২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Comments

Popular posts from this blog

সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রুহুল কবির রিজভী

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুরু থেকে শেষ: যেভাবে সিরিজ জেতা বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ দল