নড়াইল ডিবি কর্তৃক ২০০(দুইশত) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার
নড়াইল ডিবি কর্তৃক ২০০(দুইশত) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার
y
————————————————————
মাদক ব্যবসায়ের সাথে জড়িত সাগর দাস(৪৭) নামের ০১ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সাগর দাস(৪৭) নড়াইল জেলার সদর থানাধীন কুড়িগ্রামের বসন্ত দাসের ছেলে। গত ০৪ জানুয়ারি'২৫ রাত ২২ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন হাতিরবাগান জনৈক দিপক দাসের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাঁকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) ফারুক হোসেন ও এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাগর দাস(৪৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Comments