খেলনা পিস্তল দিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

খেলনা পিস্তল দিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা


খেলনা পিস্তল ও চাকুসহ গ্রেপ্তার তিন কিশোর। ছবি : সংগৃহীত

ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রূপালী ব্যাংকের শাখায় হঠাৎ একদল ডাকাত হানা দেয়। অস্ত্রের মুখে তারা একে একে গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের জিম্মি করে। এ খবর ছড়িয়ে পড়ে চারদিকে। উৎকণ্ঠা বাড়ে জিম্মিদের স্বজন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে। দ্রুত ব্যাংক ভবনটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা, এই ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস এক পরিস্থিতি। চলে মধ্যস্থতা ও জিম্মি উদ্ধারের প্রক্রিয়া। একপর্যায়ে সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিলে আত্মসমর্পণ করতে বেরিয়ে আসে তিন কিশোর। এরাই পুরো ব্যাংকের ওই শাখার ভেতরে থাকা সবাইকে জিম্মি করে রেখেছিল। যদিও এই কিশোরদের কাছে বড় কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। যা ছিল সেগুলো হচ্ছে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু।

এ ঘটনা ওই এলাকাসহ পুরো দেশকে মারাত্মক উদ্বেগের মধ্যে ফেলে দেয়। অতঃপর ওই তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ব্যাংকে জিম্মি থাকা ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ছয়জন গ্রাহকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি ও কোনো টাকা-পয়সা খোয়া যায়নি। রবিবার থেকে ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। 

জিম্মি পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার পর রূপালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ইসমাইল শেখ (ঢাকা দক্ষিণ এরিয়া, রূপালী ব্যাংক) খবরের কাগজকে বলেন, ‘গ্রাহক পরিচয়ে ঢোকে ওই ডাকাতরা। পরে আমিসহ ব্যাংকে থাকা ১৬ জনকে জিম্মি করা হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রবিবার থেকে ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চলবে।’

এই ডাকাতরা কারা

এ ঘটনার পর কেরানীগঞ্জে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলায় পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ‘যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তারা তাদের নাম আরাফাত, নীরব ও সিফাত বলেছে। এদের মধ্যে দুজনের বয়স ১৪ বছর এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা। তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছোরা পাওয়া গেছে। সবগুলোই ছিল খেলনা পিস্তল। এদের মধ্যে আরাফাত সপ্তম শ্রেণির ছাত্র, সিফাত মাদ্রাসার ছাত্র ও নীরব পেশায় গাড়িচালক। এই তিন কিশোর ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ব্যাংকের ক্যাশ থেকে ১৮ লাখ টাকা লুট করে।’

ঘটনা সম্পর্কে জিম্মি ব্যক্তি, পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। ডাকাত হানা দেওয়ার খবর এলাকার মসজিদে ঘোষণা দেওয়া হয়। মুহূর্তে পুরো এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। সন্ধ্যা ৬টার দিকে আত্মসমর্পণ করে তিন ডাকাত।

এর আগে র‍্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করে তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

ঘটনাস্থলে র‍্যাব-১০-এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, এরপর র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে ব্যাংক-সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে তিন ডাকাতের আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেন। তারা সেখানে জিম্মিদশা থেকে মুক্ত লোকজনের সঙ্গে কথা বলেন। 

এ সময় ঘটনাস্থলে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা যায়। 

mmm

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মনির হোসেন খবরের কাগজকে বলেন, ‘ডাকাতরা ভেতরে প্রবেশ করে লাইট বন্ধ করে দীর্ঘ সময় অবস্থান করে। সন্ধ্যা ৬টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে তারা অস্ত্রগুলো জানালা দিয়ে ফেলে দেয়। এরপর তারা ব্যাংকের ভেতর থেকে বেরিয়ে এসে আত্মসমপর্ণ করে এবং তাদের জিম্মায় থাকারাও এ সময় বেরিয়ে আসেন।’ 


mmm


Comments

Popular posts from this blog

সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে: রুহুল কবির রিজভী

লোহাগড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুরু থেকে শেষ: যেভাবে সিরিজ জেতা বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ দল